2025-01-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 402
সালানপুর ব্লকের কল্ল্যা পঞ্চায়েত এর অন্তর্গত কল্যা গ্রামে একটি পুকুরের পুনঃ সংস্কার এর কাজ শুরু করা হল যার কাজের ফিতা কেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, কল্যা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর,সমাজ সেবী ভোলা সিং ।এদিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকার জল সেচ সম্পদ উন্নয়ন বিভাগ এর উদ্যোগে ও বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়ের প্রচেষ্টায় কল্যা গ্রামে প্রায় বহু পুরাতন একটি বিশাল আকারের পুকুরকে মাটি কেটে পুনরায় তৈরি করা হবে ।স্থানীয় গ্রাম বাসীরা বহুদিন আগে জানিয়ে ছিলেন এই পুকুরটিতে পলি জমে প্রায় বুজে গিয়েছিল যার কারনে গ্রামের মানুষের স্নান করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের সমস্যা হয়ে পড়েছিল ।সেই সমাধানের জন্যে আজকে এই পুকুরটি কাটা হল ।তাছারা এই পুকুর কেটে মাছ চাষ করা হবে যাতে স্থানীয় বহু বেকার যুবক এর কাজের যোগান হবে । স্থানীয় এক বাসিন্দা উত্তম রায় জানান যে এই পুকুরটি প্রায় আঠারো বিঘা জমির উপর রয়েছে যা আগে থেকেই পুকুর ছিল কিন্তু পুকুরটি নোংরা আবর্জনা ও পলি জমে প্রায় ভরাট হয়ে গেছিল ।তাতে গ্রামের মানুষের বহু অসুবিধা হচ্ছিল সেই কারনে বিধান উপাধ্যায় মহাশয় কে জানানোর পর আজ পুকুরটি খনন করা হচ্ছে ।
