2025-01-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 504
শুরু হলো ৩৪ তম বর্ষের 'রোল গোপালনগর চিচিঙ্গা ফাটিকা মিলন মেলা'। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর এস.ডি.পি.ও সুপ্রকাশ দাস , উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, এস.ডি.পি.ও সুপ্রকাশ দাস, সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর, বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ চট্টোপাধ্যায় ,ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিম, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, বিশিষ্ট সমাজসেবী শেখ আলী ,সহ অন্যান্যরা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিলন মেলা আগামী ছ'দিন ধরে চলবে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন থাকছে তেমনই ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এলাকার ১৫০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।
