2025-01-09 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 1097
শিলিগুড়ি আজ থেকে সূচনা হলো শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের। এদিন সকালে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এম এমআইসি তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরী শ্রাবণী দত্ত এছাড়া আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিবছর শীতের সময় ওয়ার্ড উৎসব হয়ে থাকে ১৪ নম্বর ওয়ার্ডে। এবছরও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে এই ওয়ার্ড উৎসব। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা। আমতলা যুব সমিতির অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই ওয়ার্ড উৎসব। এদিন আমতলা যুব সমিতির সামনে থেকে উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ওয়ার্ড এর বিভিন্ন পথ অতিক্রম করে। শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এছাড়া এম এমআইসি তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি দত্ত সহ আরো অন্যান্যরা।
