2025-01-12 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 1073
রামকৃষ্ণ ময়দানে ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উতসবের অন্তর্গত ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব উন্মিলন। এ কয়দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমতলা যুব সমিতির অনুষ্ঠান মঞ্চে, এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, কেরাম প্রতিযোগিতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ আরো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ তারিখ সকালে এই ওয়ার্ড উৎসবের শুভ উদ্বোধন হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড উৎসব এর শুভ উদ্বোধন হয়েছিল। এদিন রামকৃষ্ণ ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০০ মিটার দৌড়, ৭৫ মিটার দৌড়, ডিসকাস্ থ্রো, এছাড়া মাটির হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সহ আরো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন রকমের প্রতিযোগিতা শুরু হয় রামকৃষ্ণ ময়দানে।
