2025-01-15 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1338
জাতীয় সড়কের উপর নির্মীয়মান ব্রিজের গ্রাডরেল নির্মাণের সময় ভেঙে পড়লো একাংশ গুরুতর আহত ১ দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণেই এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভার ব্রিজ। সেইমতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভার ব্রিজের। ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভার ব্রিজের গ্রাডরেল ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মান ব্রিজের তলায় (নিরাপত্তার) গার্ডের কাজ করছিলেন যান চলাচলে নিয়ন্ত্রণ ও এই নির্মাণ কাজের মধ্যে কেউ যেন এসে না পরে, আর সেই সময় এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। ইতিমধ্যেই গুরুতর আহত ব্যক্তিকে শ্রীরামপুর গার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে, কাজের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন চিহ্ন উঠেছে । পাশাপাশি এদিন একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচশ একটা প্রাণ, এলাকাবাসীর আরো অভিযোগ পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকেনা এখানে। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করে। গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ডানকুনি এলাকায় ।
