2025-01-17 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2326
নিজে না পেয়ে অন্য জনেদের পাকা ঘর পাইয়ে নিজে কাঁচা ঘরে রয়েছেন তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা রেখা মহালদার | গত দুইবার নির্বাচনে জয়ী হওয়ার পর পাকা ঘর পাওয়ার আবেদন করেছিলেন তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা মহালদার | কিন্তু তার ভাগ্যে এখনো জোটেনি পাকা ঘর | পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত টি রয়েছে বর্তমানে বিজেপি পরিচালিত | আর ওই গ্রাম পঞ্চায়েতের মুচিয়া গোলাপট্টি এলাকায় বাড়ি রয়েছে রেখা মহলদারের | চাটাই, টালি ও টিন দেওয়া ভাঙাচোরা বাড়িতেই কোনরকম দিন কাটছে রেখা দেবীর পরিবারের | শুধু তাই নয় রেখা দেবীর স্বামী সজল মহালদার বিগত দিনে তিনবারের তৃণমূল দলের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন | রেখা দেবীর স্বামী সজল মহলদার জানান বছরের বিভিন্ন সময়ে নিজের জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করে রোজগার করি | প্রথমে তো ভেবেছিলাম আগে এলাকার প্রকৃত উপভোক্ত তারা পাকা ঘর পাক | তারপরে নিজের জন্য আবেদন করব | স্ত্রী পাকা ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন দীর্ঘদিন আগে | কিন্তু তালিকায় নাম আসেনি, | জানিনা আগামীতে পাকা ঘরের সুবিধা পাব কিনা | তবে তৃণমূল দল ছাড়বো না |
