2025-01-20 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 784
মালদা: ৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।মালদহের রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলের যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনা ছাড়াও মালদা জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি লালটু চৌধুরী তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এলাকার অঞ্চল সভাপতি দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুজিবুkর রহমান তিনি প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। নেত্রীর আদর্শ এবং সরকারি বিভিন্ন পদক্ষেপ অভিভূত করেছে বলেই কর্মীর সমর্থকদের সাথে নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলের যোগদান বলে দাবি সদ্য কংগ্রেস ছেড়ে আসা অঞ্চল সভাপতির। বিধায়ক সমর মুখার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাজে অভিভূত হয়ে কংগ্রেস ছেড়ে তারা সকলে তৃণমূলের ঝান্ডা হাতে ধরেছে।
