
2025-01-20 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 749
মশার্ট গঠুরা এলাকায় আধুনিক ও দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মাহ ফাউন্ডেশন এর পথ চলার শুরুতে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- নব সংগ্রামপুর মশার্ট সাহপাড়া গঠুরা এলাকায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদদের পরামর্শ ও সহযোগিতায় আধুনিক এবং দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মাহ ফাউন্ডেশন এর এদিন থেকে পথ চলা শুরু হয়।সেই উপলক্ষে কিছু বিশিষ্ট শিক্ষাবিদ হায়দ্রাবাদ থেকে এবং পশ্চিম বঙ্গের মুসলিম বুদ্ধিজীবীদের একাংশকে সঙ্গে নিয়ে একটি বিশেষ মোহতি সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের প্রখ্যাত শিক্ষাবিদ ও বহু কলেজ ও ইউনিভার্সিটি পরিচালক মুফতি মাওলানা আহমেদ ওবায়দুর রহমান নাদভি কাসেমী (হায়দ্রাবাদ), হজরত মাওলানা হাফেজ ক্বারী আনাস (মদিনা ইউনির্ভাসিটি হায়দ্রাবাদ), এছাড়াও উপস্থিত ছিলেন শাহানারা খাতুন সাহিত্যিক ও সমাজকর্মী,উম্মা ফাউন্ডেশনের সভাপতি ও আল আমিন ফাউন্ডেশনের কর্মকর্তা নুরুস সুবহান,উম্মা ফাউন্ডেশনের সম্পাদক আরিফ হোসেন শাহ,ইব্রাহিম শেখ এডভোকেট কলকাতা হাইকোর্ট,আনিসুর রহমান বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী,সহ সম্পাদক ও শিরাকল মহা বিদ্যালয়ের প্রফেসর বদরুদ্দজা মোল্লা সহ অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত সভা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা জানান খোলাফায়ে রাশেদীন থেকে মধ্যযুগের স্বর্ণকাল ও তার পরবর্তী সময় পর্যন্ত মুসলমানরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বকে শুধুই নেতৃত্বই দেন নাই বরং পুরো মানবসভ্যতার অপরিসীম উন্নয়ন ঘটিয়েছে। সেই শিক্ষাই পারে মানব সভ্যতার প্রকৃত উন্নতিসাধন করতে,আর সেই শিক্ষা ব্যবস্থাই হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে নব সংগ্রাম পুর মোশার্ট গোঠুরায় এক গ্রাম্য এলাকা থেকে আমাদের এই উম্মা ফাউন্ডেশন আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু করলাম।
