2025-01-27 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1050
আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা ভারতবর্ষ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দ্যা গ্লো এডুকেশনে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল। এরপর মথুরাপুর সুভাষ কলোনিতে অবস্থিত দ্যা গ্লো এডুকেশন প্রায় 250 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করে র্যালি। এই র্যালি সুভাষ কলোনি থেকে বেরিয়ে মথুরাপুর চৌরঙ্গী হয়ে ভূতনি ব্রিজ পরিক্রমণ করে পুনরায় দ্যা গ্লো এডুকেশন প্রাঙ্গনে পৌঁছয়। দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল এর পরিচালনায় ও সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় সম্পন্ন হয় র্যালি। র্যালি শেষে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ ও করানো হয়। দা গ্লো এডুকেশনের কর্ণধার ইন্দ্র দেব মণ্ডল জানান, ২০১৯ সাল থেকে দ্যা গ্লো এডুকেশন এলাকার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে আসছে। বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা দ্বারা এখানে পঠন পাঠন করানো হয়। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় আমাদের লক্ষ্য।
