2025-01-28 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 66
কৃষ্ণমায়া মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি এদিন সকালে অনুষ্ঠিত হয়ে গেল কৃষ্ণ মায়া মেমোরিয়াল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকালে শুরু হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবছরের মতো চলতি বছরেও বর্ণাঢ্য ভাবে অনুষ্ঠিত হলো কৃষ্ণ মায়া হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রামকৃষ্ণ ময়দানে সংশ্লিষ্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক , এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা এছাড়া আরো বেশ কিছু বিশিষ্ট জনেরা।