2025-01-29 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1021
দীর্ঘদিনের চাহিদার অবশেষে পূরণ হল । পূর্ব বর্ধমানের সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের যাতায়াতের রাস্তা নিয়ে দুর্ভোগ ছিল । পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন অসুবিধা নিয়েই ।। পড়ুয়াদের যেমন যাতায়াত রয়েছে পাশাপাশি এলাকার বাসিন্দারাও তারা যাতায়াত করেন । বর্ষার মরশুমে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের।। ইতিপূর্বে একাধিক বার রাস্তা তৈরীর কথা বলা হলেও সমস্যা সমাধান হয়নি । গত দিন দশেক আগে শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ওরফে ফাগুন স্কুল পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরেছিলেন শিক্ষকরা । কথা দিয়েছিলেন অধ্যক্ষ এবং দ্রুত কথা রাখলেন। এই সমস্যার কথা শুনে অধ্যক্ষ যোগাযোগ করেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে । দ্রুত সমস্যার সমাধান । ৩০০ মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো । দ্রুত এই সমস্যার সমাধান এর উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা । রাস্তা নির্মাণের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ এলাকার বাসিন্দারা এবং স্কুলের শিক্ষকরা ।
