2025-02-10 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 45
দীর্ঘ ১০ বছর পর দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আবারও ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয় পৌর ক্রীড়াঙ্গনে। দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হলো এঞ্জেল স্পোর্টস ক্লাব। গত ১২ই জানুয়ারি থেকে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে শুরু হয়েছিল দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দুবরাজপুর পৌরসভার ২৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। এদিন ছিল ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় নায়কপাড়া স্পোর্টস ক্লাব ও অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব। ফাইনাল খেলা দুটি হয় ২০ ওভার করে। তবে নায়কপাড়া স্পোর্টস এসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এঞ্জেল স্পোর্টস্ ক্লাব। এদিনের ফাইনাল খেলায় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে উইনার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা খেলোয়াড়দের তুলে দেওয়া হয়। তাছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ সহ একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সনাতন পাল, মানিক মুখার্জী, সাগর কুন্ডু, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, বুল্টি চক্রবর্তী, বনমালী ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, সারদা আশ্রমের রাজু মহারাজ, আইনজীবী স্বরূপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, খুব সুষ্ঠুভাবে এই ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হল। এবারে পৌরসভার ৫০ বছর পূর্তি। তাই আমরা বছরটা শুরু করলাম ক্রিকেট টুর্ণামেন্টের মধ্য দিয়ে। তবে গোটা বছরটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন করব।
