2025-02-23 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1759
দু'বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকা যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মগরাহাট: মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকায় উদ্দেশ্য প্রণোবিতভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে। এলাকায় টহল দেয়ার সময় মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডলের নজরে আসে ওই যুবক। এরপর মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই যুবককে মগরাহাট থানাতে নিয়ে আসে। ওই যুবকের সঙ্গে কথা বলে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকার িক বুঝতে পারে যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের পরিবারের সন্ধান চালানোর জন্য তৎপর হয় মগরাহাট থানার পুলিশ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সূত্র মারফত ওই যুবকের ছবি নিয়ে শুরু হয় ওই যুবকের পরিবারের খোঁজ। অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারের। অবশেষে পুলিশ জানতে পারে ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ফরিদাবাদে ওই যুবকের নাম মোহাম্মদ রশিদ। পুলিশ আরো জানতে পারে ওই যুবক গত দু'বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর মগরাহাট থানার পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেয়া হয় ।খবর পেয়ে শনিবার দুপুরে মগরাহাট থানাতে এসে হাজির হয় ওই যুবকের ভাই। দু'বছর আগে হারিয়ে যাওয়া দাদাকে দেখে চিনতে বিলম্ব করেনি রশিদের ভাই মোহাম্মদ ফারহাদ। এরপর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দেয় মগরাহাট থানার পুলিশ। এ বিষয়ে মানসিক ভারসাম্যহীন যুবক রশিদের ভাই মোঃ ফারহাদ তিনি জানান, গত দু'বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তার দাদা। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে প্রায় সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কোন সময় দিল্লি কোন সময় ফারিদাবাদ রেল স্টেশনে চলে যেত তার দাদা। এবার কিভাবে পশ্চিমবাংলায় এসে পৌঁছেছে আমরা বুঝতে পারছি না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোন সন্ধান পায়নি। অবশেষে কয়েকদিন আগে মগরাহাট থানা থেকে আমাদেরকে ফোন করা হয় যে আমার দাদা মগরাহাট থানাতে রয়েছে। এরপর আমরা চলে আসি মগরাহাট থানাতে এসে মগরাহাট থানা থেকে আমার দাদাকে আমরা উদ্ধার করি। আমার দাদাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য মগরাহাট থানার পুলিশ আধিকারিক কে ধন্যবাদ জানাই। এ বিষয়ে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডল তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুব খুশি। ওই যুবক তিন দিন ধরে মগরাহাট থানাতেই ছিল। ওই যুবকের পরিবার এসে আজ ওই যুবককে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
