2025-02-28 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1242
শুক্রবার দুপুরে হবিবপুর ব্লকের আইহো চক্রের শুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুক নগর প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মিঠুন দাস সহ চক্রের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুদে পড়ুয়ারা বিভিন্ন নাচ গান পরিবেশন করে। জানা গেছে বিদায়ী শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয় ১৯৮৭ সালে তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং দীর্ঘ বছর পর আজ অবসর গ্রহণ করেন। তার এই বিদায়ী দিনে সহকর্মীরা ভারাক্রান্ত মনে তাকে বিদায় সম্বর্ধনা জানান এবং আগামী দিনে তার দেখানো পথেই স্কুল পরিচালনা হবে বলে জানান সহকর্মীরা।