2025-03-06 | মালদা | Kaliachak Sangbad | Views : 62
বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার নারায়নপুর ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা | দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি সহ আহত তিন জন। জানা গেছে, একটি পাথর বোঝাই বড় লরি সকাল সাড়ে ছটার নাগাদ নারায়নপুরের চাকি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে প্রথমে একটি জেসিপিকে ধাক্কা মারে এবং জেসিপিটি জাতীয় সড়কের ধারে উল্টে যায় | ফলে জেসিপির চালক এবং খালাসী দুজনই গুরুতর আহত হয় এবং আহতরা সম্পর্কে নিজের কাকা ভাস্তা। জেসিপিকে ধাক্কা মেরেই ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূরে গিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে এবং ওই শোরুমের নৈশ্য একজন প্রহরীর সেই লরির ধাক্কায় মৃত্যু হয় ।জানা গেছে মৃত নৈশ্য প্রহরীর নাম নুরুল সেখ, বয়স আনুমানিক ৫৪ বছর। পাশাপাশি লরির চালকও আহত হয়েছে। জানা গেছে ঘাতক লড়ির চালকের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে এলাকাবাসীর মানুষ এবং মালদা থানার পুলিশ। তবে এলাকাবাসীর দাবি জাতীয় সড়কে ডবল লেন হওয়ার ফলে লড়িগুলো খুবই বেপরোয়া ভাবে চলাচল করে এবং গাড়ির প্রচণ্ড গতিবেগ থাকে তার জন্য এসব দুর্ঘটনা ঘটছে এবং অকালে মানুষের প্রাণ যাচ্ছে।
