2025-03-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1239
বাঁকুড়া জেলার ইন্দাস এ কালীবাড়ি সমিতিতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মহা সাড়ম্বরে পালিত হল নৃত্যধারা কালচারাল একাডেমী আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব ২০২৫।সকালে একটি প্রভাত ফেরী সহ "রাঙিয়ে দিয়ে যাও" নামক বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেন নব বসন্তকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষ, গুণীজন, শিক্ষক শিক্ষিকা সহ আপামর ইন্দাস গ্রামবাসী বৃন্দ। একাডেমির সম্পাদক মাননীয় আনন্দকুমার পন্ডিত ও কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার মহাশয় জানান এই বসন্ত বরণ উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাংস্কৃতিক বাতাবহনের বার্তা বহন করতে চান তাঁরা। বসন্তের বর্ণময় ছটার ন্যায় বিচ্ছুরিত হোক সকলের হৃদয়।