
2025-03-29 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 392
সিতো রিও ক্যারাটে এসোসিয়েশন বারুইপুর শাখার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান: অনুষ্ঠিত হয়ে গেলো বারুইপুর প্রোগতি সঙ্ঘের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ কর্মশালা।এই মাঠে মাননীয় সেনসাই জয়ন্ত পুরকাইত রীতিমতো প্রশিক্ষণ দিলেও গতকাল বিভিন্ন জায়গা থেকে স্বনামধন্য ক্যারাটে প্রশিক্ষকগণ উপস্থিত হয়ে এই কর্মসূচিতে যেন চাঁদের হাট বসিয়েছিলেন বারুইপুর অঞ্চলের ভারপ্রাপ্ত প্রশিক্ষক সেনসাই মাননীয় জয়ন্ত মহাশয়। এখানে উল্লেখ্য উপস্থিত ছিলেন সর্বভারতীয় সীতো রিও ক্যারাটে এসোসিয়েশন এর সর্বোচ্চ কর্ণধার সিহান সনাতন হালদার মহাশয়। সেইসঙ্গে উপস্থিত ছিলেন সিহান রাজু বিশ্বাস,সেনসাই বাপি পাত্র,সেনসাই শঙ্কর সরদার,সেনসাই পূজা সাহা,সেনসাই প্রোহ্লাদ প্রামাণিক প্রমূখ। গতকাল এই ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করেছিলেন সীতো রিও ক্যারাটে থেকে প্রাপ্ত ব্লাকবেল্টধারী ছাত্রছাত্রীরা।তারা যে সুনিপুণ দক্ষতার সাথে সিতোরিও ক্যারাটে এসোসিয়েশন এর প্রশিক্ষকদের নিকট থেকে কৌশল অবলম্বন করেছেন তার ছাপ রেখে গিয়েছেন।যেমন কিছু অল্প বয়স্কা তরুণীদের পেটের ওপর ইট রেখে ইট ভাঙা ,অথবা কোনো সমাজবিরোধী দুষ্কৃতীরা মহিলাদের ওপর আক্রমণ করলে কিভাবে রক্ষা করতে হয় তা হাতেকলমে দেখিয়ে দিলেন সেনসাই পুজা মহাশয়া,যা বর্তমান পরিস্থিতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত।এইদিনে অনেকেই রীতিমতো পরিক্ষার মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন বেল্ট প্রাপ্ত হয়েছেন। এখানে ছাত্রছাত্রীদের শুধু কাতা নয় বরং কাতা ও কুমিতের ওপরও পরিক্ষা দিতে হয়েছে।এমনকি আশ্চর্যজনক বিষয় মাত্র ৩.৬ বছরের আয়ুষ নামের এক শিশু সাদা বেল্ট থেকে হলুদ বেল্ট প্রাপ্ত হয়েছেন। প্রধান উপদেষ্টা মাননীয় সেনসাই সনাতন হালদার মহাশয় জনসমাগমের মাঝে বলেছেন "বর্তমানে যেভাবে নারীদের ওপর একশ্রেণীর দুষ্কৃতীরা শ্লীলতাহানি করে চলেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মার্শাল আর্ট ছাড়া কোনো গতি নেই, নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে।"সেনসাই জয়ন্ত পুরকাইত বলেন "পড়াশোনার পাশাপাশি ক্যারাটে শেখা মন ও স্বাস্থ্যের জন্য ভালো।" সর্বপরি সমগ্ৰ কর্মশালার পরিপূরক হিসেবে ওতোপ্রোতভাবে একনিষ্ঠ ভক্ত ও গুণগ্রাহী রেখে সঙ্গ দিয়েছিলেন বয়োজ্যেষ্ঠ মাননীয় মনমোহন ময়রা থেকে মাননীয়া লিনা মন্ডল ময়রা মহাশয়া,যাহা মায়েদের অর্থাৎ মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্ৰহণে উৎসাহিত করেছে বা করবে বলে মনে করা যায়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সিহান সনাতন হালদার মহাশয় থেকে শুরু করে একের পর এক সিহান ও সেনসাই মহাশয়গন বক্তব্য রেখে জয়ন্ত পুরকাইত মহাশয় সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে এক সুন্দর নির্মল ভারতবর্ষ গড়ে তোলার জন্য বার্তা প্রদান করেন। দঃ২৪ পরগানার বারুইপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট
