2025-04-04 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 459
টেন্ডার পাওয়ার জন্য ভুঁয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ব্লক প্রশাসনের কাছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছড়িয়েছে। কারণ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আর এখানেই টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। বিষয়টি নিয়ে তদন্তে আস্তা দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার। তিনি বলেছেন গ্রামের কিছু বাসিন্দা অভিযোগ করেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তদন্ত করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানানো হয়েছে। এ বিষয়ে অঞ্চল সভাপতি অপুল মজুমদার বলেন, যাচাই করে দেখুক। তারপর কাজ দিবে কি না দিবে ওনাদের ব্যাপার। যদিও ভারতীয় জনতা পার্টির মালদা মন্ডল ১-এর জিএস দিলীপ কুমার মন্ডল বলেন নিজেদের মধ্যে কাঠ মানির ভাগ যোগ নিয়ে গন্ডগোল |
