
2025-04-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 47
কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরিষা ২৪৬ মোড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে কেয়েক দিন আগে পথে নামারও ডাক দিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্র এবং শনিবার রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ কে পথেও করে এদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় সারা বিধান সভার পাশাপাশি সরিষা ২৪৬ মোড়ে ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েনের তথ্যাবোধনে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,শিক্ষক নেতা মইদুল ইসলাম,দুই নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি, দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,সহ সভাপতি রফিক মোল্লা,দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা সহ দুই নম্বর ব্লকের সকল প্রধান,উপপ্রধান অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বিধায়ক পান্নালাল হালদার বলেন, তাঁরা আছে কীসের জন্য? ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে স্পষ্ট দাবি করেন।
