2025-04-11 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 59
শুক্রবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ে পুরাতন মালদা বিজেপির নগর মন্ডলের উদ্যোগে একটি চায় পে চর্চার আয়োজন করা হয় ।এই চায় পে চর্চায় অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ তৎ সহ উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং এছাড়াও উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ জেলা এবং ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন এই চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে তুলনা করেন বিশেষ করে ২৬ হাজার চাকরিহারা শিক্ষকদের বিষয় নিয়ে এবং ওয়াকফ বিল নিয়ে। দিলীপ ঘোষ জানান রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা নিয়ে যে চাকরি দিয়েছে এবং এইসব নির্দোষ শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে সেই অপরাধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতেই হবে | পাশাপাশি মালদার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান। পুলিশ একশ্রেণীর মানুষের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ তুলেন এবং আগামী দিনের সকল সনাতনী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।
