2025-04-13 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 134
জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়ার বাসিন্দা আহাজাদ আলী গত ৮ বছর আগে গড়াল বাড়ির সভার হাট থেকে নিখোঁজ হয়ে যায়। আহজাদ আলীর বাড়ির লোকজন থানায় লিখিত অভিযোগ জানান। কিন্তু ৮ বছর কেটে গেলেও পাওয়া গেল না আহজাদ আলীকে। আহজাদ আলীর পরিবারে রয়েছেন তিন সন্তান, স্ত্রী এবং তার মা। দীর্ঘ আট বছর ধরেই পথ চেয়ে বসে আছেন আহজাদ আলীর মা। তার মায়ের একটাই আশা শেষবারের মতো তার সন্তানকে দেখে যাতে মৃত্যু হয় এটাই তিনি আশা করেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহজাদ আলীর মা কাতর আর্জি জানান যাতে তার ছেলেকে খবরের মাধ্যমে পাওয়া যায়। বাড়ির পরিবারের লোকজন সবাই পথ চেয়ে বসে আছে সেই আহজাদ আলীর জন্য। যদি কোন সহৃদয় ব্যক্তি এই খবরটি দেখে এই আহজাদ আলীকে চিনতে পারেন তাহলে তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।