2025-04-28 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 67
পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুরাতন মালদার মিশন রোড ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত যুবকের নাম সায়ন চক্রবর্তী (৩০), | বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। শনিবার দুপুর তিনটে নাগাদ মোটরবাইক চালিয়ে গাজোলের দিকে যাচ্ছিল ১২ নং জাতীয় সড়ক ধরে, তখনই পেছন থেকে এক লরি এসে সজরে ধাক্কা মারা এবং দুর্ঘটনার ফলে ওই মোটর বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ সহ এন এইচ টোল প্লাজার প্যারামেডিকেল টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্র মারফত জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবক মঙ্গল বাড়ির এফসিআই গোডাউনে কর্মরত ছিল, সম্ভবত দক্ষিণ দিনাজপুর বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে | যদিও ঘাতক লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে | তবে মালদা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘাতক লরিটিকে আটক করার চেষ্টা করছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
