2025-04-28 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 75
জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। সোমবার সকাল সাড়ে দশটা থেকে পুরাতন মালদার চেঁচুমোড় ১২ নং জাতীয় সরকারের উপর প্রায় ঘন্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, দীর্ঘ আট মাস আগে জেলাশাসক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্রসিংয়ের দাবিতে লিখিত আকারে জানানো হয়েছিল | কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শুরু না হওয়ায় অবশেষে সোমবার সকাল থেকে তারা অবরোধের এই পথ বেছে নেয়। যদিও ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিন টিম | তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটেথ সৃষ্টি হয়।