2025-05-12 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 87
পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলের সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় | জানা যায় রবিবার সন্ধ্যায় মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ক্লাব প্রাঙ্গণ এলাকায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি মোট ১০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক নিতাই মন্ডল, বিশিষ্ট ব্যক্তি পলাশ কুমার সাহা, চন্দন দাস, সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা | এই অনুষ্ঠানকে ঘিরে কচিকাঁচাদের নিয়ে এক নাচ গানের অনুষ্ঠান করা হয় | ফলে আনন্দ মুখরিত এলাকাবাসি