
2025-05-13 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 116
নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক: মঙ্গলবার মালদহের কালিয়াচকের সাহাবাজপুরে কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা সভা শুরু করেন কৃষক নেতা কুরবান শেখ। এদিন কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের কালিয়াচকের সাহাবাজপুর কার্যালয়ে ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসিম সিকদার, মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান সেখ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অসিম সিকদার জানান, আজকে আমরা কালিয়াচক -১ ব্লকের ১৪ টি অঞ্চলের সভাপতি ও নেতৃত্ব বৃন্দ সকলকে নিয়ে এবং কুরবান দা মালদা জেলার সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আজকে আমরা কৃষক নেতাদের নিয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আমাদের আলোচনার বিষয় ছিল কিভাবে এই সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা। এবং আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করে সেদিকে লক্ষ্য রেখে কিষান সংগঠন মাঠে নেমেছে। আজ কৃষকদের নিয়ে একটি সচেতনতা বার্তা দিলাম যে প্রত্যেকটা কৃষক যেন সরকারি যেসব প্রকল্প বা সুযোগ সুবিধা রয়েছে যেন সমস্ত পরিষেবায় কৃষকরা পায়। আমাদের সরকারের যা উন্নয়ন তাতে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক যন্ত্রপাতির ভর্তুকির মাধ্যমে এবং কৃষি বীজ থেকে শুরু করে কৃষি বীমা এবং শস্য বীমা সেটা কিভাবে পাচ্ছে বা যারা পাচ্ছেনা বঞ্চিত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে চিরনি তল্লাশি চালাতে হবে। কৃষক নেতা কুরবান সেখ বলেন, যদি কোন কৃষক বঞ্চিত হয়ে যায় সেসব কৃষকের পাশে গিয়ে আমরা দাড়াব এবং সরকারি মাধ্যমে কৃষকদের পাইয়ে দেওয়ার আপ্রাণ আমরা চেষ্টা করব। অর্থাৎ সারা বাংলার পাশাপাশি কালিয়াচক -১, ২, ৩ ব্লকের মধ্যে কোন কৃষক বঞ্চিত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদেরকে এই বার্তাটাই দেব। সুজাপুর বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আলোচনা সভা করব।
