
2025-06-05 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 49
ঈদুল আযহা আনন্দ ছড়িয়ে দিতে এতিম বাচ্ছা ও অসহায় শিশু বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে বস্ত্র-খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ মানবতার বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- অসহায় ও দুস্থ মানুষের মাঝে “ঈদের আনন্দ ছড়িয়ে দিতে” প্রায় একশত শিশু, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষের মাঝে পোষাক-শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী কিট বিতরণ করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা।ঈদুল আযহার প্রাক্কালে বৃহস্পতিবার ঢোলাহাট থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুরে। স্থানীয় লক্ষ্মীনারায়নপুর বি এইচ এম হাই স্কুল সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদুল আযহার তোহফা স্বরুপ নতুন বস্ত্র এবং ঈদ খাদ্য সামগ্রী কিট বিতরণ করেন। খাদ্য সামগ্রী কিটে ছিলো সিমাই-লাচ্চা-দুধ-মশলা-আলু-পিয়াজ-সরিসা তেল-আদা-রসুন-গরম মশলা-ডালডা-লবন । এদিন অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মানবতার কল্যাণের উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত এর মাধ্যমে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এই ঈদ বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন। কোরান তেলওয়াত করেন স্থানীয় ইমাম হাফেজ মোঃ রাকিব। এখানে উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা,লক্ষ্মীনারায়ণ পুর হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ শামসুজ্জোহা,ডাঃ ফারুক আহমেদ,লক্ষ্মীনারায়ণ পুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দিবস কুমার হালদার, লক্ষীনারায়নপুর হাই স্কুলের সহকারী শিক্ষক সুপ্রতিম রায়,গ্রামের প্রাক্তন মেম্বার সহিদুল্লা মোল্লা সহ সদস্যবৃন্দ পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতা'র সদস্য সাহাবুদ্দিন নাইয়া। মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা বলেন, আনুষ্ঠানিকভাবে শুধু এখানে ১০০ অসহায় মানুষের হাতে তোহফা তুলে দেয়া হলো তা নয়, মানবতা'র দ্বায়িত্বে থাকা বাংলার বিভিন্ন জেলায় যে অনাথ অসহায় রা রয়েছে তাদের সকল পরিবারকেই সংস্থার তরফে ঈদ তোহফা পৌঁছে দেওয়া হয়েছে।সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ তোহফা হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে শুধু মাত্রই অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই। সেই সাথে তিনি এই কার্যক্রমের পাশে থাকা সকলকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সমাজের আর্থিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল এবং বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন,“আমাদের এলাকায় অনেক ধনী ব্যক্তি আছেন। সবারই উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
