2025-06-10 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 53
মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের | পৌরসভার পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়াই জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা | অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার জল কোনদিন একবেলা আবার কোনদিন দুই বেলা জল দেওয়া হয় | কিন্তু জলের পাইপ দিয়ে অল্প অল্প জল পড়ে এর ফলে বাড়িতে সাধারণত কাজ কর্মে জলের চাহিদা মেটে না বাসিন্দাদের | স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যান কে বলেও কোন লাভ হয়নি | অবরোধকারীদের দাবি তিন বেলা যেন পর্যাপ্ত পরিমাণ পৌরসভায় জল দেওয়া হয় | পৌরসভা থেকে এই পর্যাপ্ত পরিমাণ জলের প্রতিশ্রুতি না পেলে অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা | স্কুল ও অফিস সময়ে অবরোধ হাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয় | ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ |
