2025-06-22 | মালদা | Kaliachak Sangbad | Views : 33
মালদা,২১ মে :- তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে শহর জুরে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জঞ্জাল কর প্রত্যাহারের দাবীতে শহরের বিভিন্ন বাজারের সামনে প্রতিবাদ সভা করতে চলেছে। এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরপত্র প্রেরণ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নিকট। শনিবার এই মর্মে মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহির দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন সিপিআইএম ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকী, অনীক ভট্টাচার্য সহ অন্যান্যরা।