2025-06-27 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 236
মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় ১০০ জোন। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রামে । সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়। পরে কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের, দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম। ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মাদ আবুল কাশিম সহ অন্যান্যরা।