
2025-07-19 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1306
জেলায় এই প্রথম ডায়মন্ড হারবার মোহনপুরে মন্ত্রী জাভেদ খান এর হাত দিয়ে শুরু হলো রিমোর্ট কন্ট্রোল ফ্যান বিদ্যুৎ চলে গেলে চলবে চার ঘণ্টা বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- একদম গ্রাম্য পরিবেশে প্রান্তিক এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে, রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান এর হাত ধরে দক্ষিন ২৪ পরগনা জেলায় এই প্রথম পথ চলা শুরু করলো,বাংলার পাখা,বাংলার হাওয়া,পাখা জগতের নিঃশব্দ বিপ্লব, রিমোর্ট চালিত Tifoz বিএলডিসি ফ্যান। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোহনপুরে সাথী গেস্ট হাউসে হুগলির সুগন্ধা সাইনোসুর ইন্ড্রাষ্ট্রিজ এর টাইফজ শক্তি (AC, DC) ফ্যান তাদের পথ চলা এই জেলা থেকে শুরু হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান,এই প্রোডাক্টের সুপার ডিস্ট্রিবিউটর আলমগীর সাহ,এই কোম্পানির কর্ণধার সান্তনু ঘোষ ও সম্রাজ্ঞী ঘোষ সহ জেলার বহু এলাকা থেকে ড্রিস্টিবিউটার সহ অন্যান্য রা। এই কোম্পানির কর্ণধার সম্রাজ্ঞী ঘোষ জানান একদম গ্রাম্য এলাকার মানুষের সুবিধার্থে এমন ধরনের ফ্যান তৈরির পরিকল্পনা নিয়েছে। এই ফ্যান অন্যন্য কোম্পানির ফ্যানের থেকে আলদা,যেমন বিএলডিসি সিলিং ফ্যান ১২০০ mm, রিমোর্ট কন্ট্রোল, ব্যাটারি ব্যাকআপ ৩ থেকে ৪ ঘণ্টা,ব্যাটারি টাইপ লিথিয়াম ব্যাটারি,লো নৈস,এয়ার ডেলিভারি ২২৫ সিএম,পাওয়ার ফ্যাক্টর ০.৯৯,আরপিএম ৪১০ ওয়াট ২৮ ওয়াড,স্টার্টিং ভল্ট ৭০,সার্ভিস ভ্যালু ৮.০৩। মন্ত্রী জাভেদ খান জানান একদম গ্রাম্য মানুষের সুবিধার জন্য আমাদের বাংলার নিজস্ব কোম্পানি থেকে একদম সস্থা দামে এই ফ্যান তৈরির পরিকল্পনা নিয়েছে। এছড়াও এই ফ্যান এই গ্রাম্য এলাকার সাধারণ মানুষের জন্য পুরোনো ফ্যান দিয়ে এক্সেঞ্জ করে অল্প খরচে নতুন ফ্যানের ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষের জন্য আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে বলে জানান।
