
2025-08-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1428
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- তৃণমূলের শ্রমিক সংগঠন নুরপুর দুর্গাপুর আই এফ বি এগ্র কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন এর প্রতিষ্ঠা দিবস ১ আগষ্ট অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আই এফ বি এগ্রো অফিসের সামনে তৃণমূলের দলীয় সংগঠনের পতাকা উত্তোলন ও স্মারক সম্মেলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি তথা এই সভার সভাপতি অরুময় গায়েন এছড়াও উপস্থিত ছিলেন দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,দুই নম্বর ব্লকের কৃষাণ সেলের সভাপতি নীতিস মদক,সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,দুর্গাপুর আই এফ বি তৃণমূল শ্রমিক সংগঠনের কর্ণধার তথা এই সভার সঞ্চালক আতিকুর রহমান ও নাসির কয়াল,এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, স্বপন আদক,অরিন্দম ঘোষ,আব্দুল মান্নান,দুখু,নুর মোহাম্মদ সহ নুরপুর অঞ্চলের সদস্য ও সদস্যা বৃন্দ প্রমূখ। সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিকের ন্যায্য অধিকার ও তাদের পাশে সর্বদা থাকার জন্য এই সংগঠন।
