
2025-08-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1271
দিল্লি পুলিশের বাংলা ভাষা মানে বাংলাদেশী মন্তব্যের কড়া প্রতিবাদ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠী অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বাইজিদ মন্ডল দ:২৪: প::- ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে বাংলা ভাষা স্বীকৃত।পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা,আসাম এবং অন্যান্য রাজ্যেও বিশাল সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলে। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষাতেই রচিত। লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু দিল্লি পুলিশ মনে করে বাংলা মানে বাংলাদেশী। ভারতে বিজেপি দলের দৃষ্টিভঙ্গির একটি ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠছে। সেটা হল তাদের সীমাহীন অজ্ঞতা ও বাংলা ভাষাকে হেয় করা। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী,ভাষা এবং পরিচয়ের এই অপরাধী করণের তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে এবং অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে ঐ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন। এই মর্মে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট পার্টির চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন। কয়েকদিন আগে বাংলার কয়েকজন বিদ্বজ্জন বলেছিলেন, বাংলা ভাষা আক্রান্ত নয়। বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের কিছু অংশ আক্রান্ত হয়েছে। বিষয়টি কিন্তু এত লঘু নয়। আজকের এই ঘটনা তারই প্রমাণ। আইএসএফ বিশ্বাস করে, ভারতের নাগরিক দেশের যে কোন প্রান্তে থাকতে পারে। কিছু এলাকা ছাড়া, যেখানে অনুমতি লাগে,এটা তাদের সাংবিধানিক অধিকার।গণতান্ত্রিক রাজনীতি ভাষা ও এথনিক পরিচয় দিয়ে হয় না,এটা বিপজ্জনক রাস্তা। আসামের 'Son of the Soil Movement-এ' এটাই হয়েছিল, তার আগুন এখনও নেভেনি। মহারাষ্ট্রে শিব সেনার আন্দোলন সেই পথে গিয়েছিল। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই পথে যেতে চান। তিনি একধরণের জাতিগত সংঘাত লাগাতে চাইছেন। বিজেপি'র পাতা এইধরণের বিপজ্জনক সংঘাতে তিনি পা দিতে চাইছেন। "বাংলা নিজের মেয়েকে চাই" ইত্যাদি শ্লোগানগুলি এইগুলিরই ইঙ্গিত। এই প্রসঙ্গে উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য। তিনি বলেছেন, ঐ রাজ্যে যারা মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবেন, তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এটা কি বাংলা ভাষার উপর আক্রমণ নয়? সুতরাং জোরালো প্রতিবাদ জরুরি। বিজেপি'র এই বাংলা ভাষার ওপর জঘন্য, ঘৃণ্য আক্রমণ কোনভাবেই সহ্য করা হবে না বলে জানান তিনি।
