
2025-08-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 365
ডায়মন্ড হারবার পৌরসভার সামনে সহ বিভিন্ন স্থানে রাখি বন্ধন উৎসব উৎযাপন টাউন তৃণমূলের উদ্যোগে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাখি বন্ধন উৎসব উপলক্ষে ডায়মন্ড হারবার পৌরসভার সামনে সহ টাউনের বিভিন্ন স্থানে, টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন প্রথমেই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলামের প্রতিকৃতি তে মাল্যদানের ও প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে একে অপরকে রাখি পরিয়ে এই অনুষ্ঠান উৎযাপন করেন উপস্থিত সকলেই। পরে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষ ও পথচলতি মানুষ দের রাখি পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত, ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার,শিক্ষক নেতা মইদুল ইসলাম,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান,টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল,বিশাল খেরিয়া প্রমুখ। পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, টাউন সভাপতি সৌমেন তরফদার আজকের এই দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কে একসাথে মিলিত হয়ে চলার বার্তা দেন।
