
2025-08-24 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 335
রয়াল নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নাজমুস সাহাদাত, কালিয়াচক: শনিবার কালিয়াচকের সুজাপুর রয়াল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার অসংখ্য মানুষ রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নজর কাড়লেন। ৫৫ জন স্বেচ্ছায় রক্তদাতা এই শিবিরে রক্তদান দেন। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, মহিলা থানার ওসি মৌসুমী রায় মল্লিক, শিল্পপতি আব্দুর রাউফ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও রয়াল নার্সিংহোমের কর্তৃপক্ষ আব্দুস সালাম, আতাউল্লাহ মন্ডল, চিকিৎসক গণ ও নার্সিংহোমের সমস্ত কর্মীবৃন্দরা। উদ্যোক্তাদের বক্তব্য, “রক্তদান একটি মহৎ দান, রক্তদান জীবন দান, রক্তদান মানে একটি প্রাণ ফিরে আসার গল্প।” চিকিৎসকরা জানান, নিয়মিত রক্ত দিলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়, ফলে রক্ত সঞ্চালন ভালো হয়। হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং অনেক সময় কোলেস্টেরল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এক ব্যাগ রক্ত একজন বিপদগ্রস্ত মানুষের জীবন বাঁচাতে পারে। এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজে এক অনন্য বার্তা পৌঁছে দেওয়া হলো “এক ফোঁটা রক্ত, এক নতুন আশা।”
