
2025-08-28 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2308
হটুগঞ্জে মাওলানা রইস উদ্দিন এক্যাডেমির আবাসিক গার্লস মিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর দ্বিতল ভবনের ছাদ ঢালাই বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিন চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের হটুগঞ্জ এলাকায় সুপরিচিত মাওলানা রইস উদ্দিন এক্যাডেমির আবাসিক গার্লস মিশন নার্সারী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ব্যবস্থা ছিল দীর্ঘ প্রায় দশ বছর। আজ এই আবাসিক গার্লস মিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর দ্বিতল ভবনের ছাদ ঢালাই এর কাজের শুভ সূচনা হলো। এদিন ধর্মীয় নীতি অনুসরণ করে দোয়ার মাধ্যমে এই আবাসিক গার্লস মিশনের দ্বিতল ভবনের শুভ সূচনা করেন,মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমির চেয়ারম্যান আব্দুল গফ্ফার,এছাড়াও উপস্থিত ছিলেন,আবু জাফরিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সম্পাদক মওলানা আব্দুল কাদের ফাতেহী,মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমি গার্লস মিশনের সম্পাদক আব্দুল মালেক, সহ সম্পাদক হানজাত মোল্লা,মিল্লি মিল্লী মিশন হোস্টেল সুপার শেখ ফারহাদ,সিনিয়ার শিক্ষক হাবিবুর রহমান,আবু রাইহান মল্লিক সহ প্রমুখ।এই আবাসিক গার্লস মিশনের উদ্যোক্তারা জানান,এখানে নার্সারী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দিন পর দিন ছাত্রের সংখ্যা বৃদ্ধির কারণে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা শুরু করার জন্য দ্বিতল ভবনের ছাদ ঢালাই এই কাজের শুভ সূচনা হলো।
