2025-08-29 | মালদা | Kaliachak Sangbad | Views : 347
মালদা: ভূতনি বন্যা ত্রাণের খরচকে কেন্দ্র করে বৈঠক দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতে,আর সেই বৈঠকেই চুলোচুলিতে জড়ালো বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিজেপিই সদস্যরা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকাজুড়ে।চুলোচুলির ঘটনায় আহত দুই মহিলা পঁচায়েত সদস্য।ত্রাণের টাকা লুঠের অভিযোগ একে অপরের বিরুদ্ধে।বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ভূতনি থানায় লিখিত অভিযোগ বিজেপি সদস্যের। ভুতনির দক্ষিণ চন্ডিপুরে বাঁধ ভেঙে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক। আর এই বন্যা পরিস্থিতিতে দক্ষিণ চন্ডিপুরের ত্রাণ নৌকা সহ বিভিন্ন খাতে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।তবে কি কি খাতে কত খরচ হয়েছে তার একটি হিসেব দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের কাছে চাওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।যাকে কেন্দ্র করে এদিন দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতে একটি বৈঠক ডাকা হয়,যেখানে পঞ্চায়েতের কুড়িজন সদস্য সহ পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার পর থেকেই ত্রাণের খরচকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা একে অপরের বিরুদ্ধে।শেষমেশ ভেস্তে যায় বৈঠকটি। এই বৈঠক শেষ করে বেরোনোর সময়ই প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপিরই পঞ্চায়েত সদস্য প্রতিমা মন্ডল প্রিয়া মন্ডল সহ বেশ কি কয়েকজন বিজেপি সদস্য বলে অভিযোগ।তার প্রতিবাদ করেন অর্চনা মন্ডল সহ বেশ কয়েকজন বিজেপি সদস্য।যারফলে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির মহিলা সদস্যরা। মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষে পরিণত হয়, মহিলা সদস্যরা একে অপরের চুল ধরে চুলোচুলি শুরু করেন। তাদের ছড়াতে গিয়ে হাতাহাতি হয় বিজেপি সদস্যদের মধ্যেও। যদিও পঞ্চায়েতে থাকা অন্যান্য কর্মী ও সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সংঘর্ষের ঘটনায় প্রিয়া মন্ডল ও অর্চনা মন্ডল আহত হন। এবিষয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য অর্চনা মন্ডল বলেন,ত্রাণের টাকা বেনিয়ম ভাবে খরচ করার জন্য প্রধানকে চাপ দিচ্ছিলেন প্রতিমা মন্ডল প্রিয়া মন্ডল শঙ্কর মন্ডল সহ বেশ কিছু সদস্য।তাই এদিন বৈঠক ভেস্তে যায়।তারা প্রধান এবং আমাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় আমি প্রতিবাদ করি।যার ফলস্বরূপ আমাকে বেধড়ক মারধর করে তারা তাদের হাতে হয়তো কোন অস্ত্র ছিল যার আঘাতে আমার কপাল ফেটে রক্ত বেরিয়েছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন প্রতিমা মন্ডল প্রিয়া মন্ডল।তারা বলেন, ত্রাণ নিয়ে দুর্নীতি করতে চাইছিলেন প্রধান, আমাদের ফাঁকা রেজুলেশনে সই করতে বলা হয়।আমরা কয়েকজন সদস্য রাজি না হওয়ায় বৈঠক শেষে বেরোনোর সময় প্রধান শক্তি মণ্ডল উপপ্রধান সহ অন্যান্যরা আমাদের ঘিরে ধরে এবং মারধর করে। আমার সাথে থাকা অন্যান্য সদস্যরা আমাকে না বাঁচালে হয়তো আমাকে মেরে ফেলত। তবে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল বলেন, বন্যা পরিস্থিতিতে নৌকা ভাড়া, ত্রানের সামগ্রী নিয়ে আসা সহ বিভিন্ন খাতে যে সমস্ত খরচ হয়েছে সেই নিয়েই আজ বৈঠক।তবে বেশ কিছু পঞ্চায়েত সদস্য অনৈতিকভাবে টাকা লুঠের চেষ্টা করছে,যার ফলে এই ঘটনা ঘটেছে।বৈঠকে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের থাকার কথা কিন্তু বেশকিছু বহিরাগতকে এনেছিল প্রতিমা মন্ডল প্রিয়া মন্ডলরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্চনা মন্ডল। দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের পাঁচ জন বিজেপি সদস্য ছাড়াও মোট ১০ জনের নামে লিখিত অভিযোগ করেছেন তিনি।
