
2025-09-02 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 735
মালদা : আসন্ন দূর্গোপুজো উৎসব উপলক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হল একটি বৈঠক। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ এদিন পুরাতন মালদার নারায়নপুর মিশন রোড এলাকায় অবস্থিত জুবলি ধাবার সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা,সহ-সভাপতি দূর্যোধন সিংহ এবং সুভাষ হালদার, সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ কার্যকারী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন আরো। এদিন এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলার দুর্গ পুজো উৎসব বিশ্বব্যাপী হেরিটেজ তকমা পেয়েছে। তাই মালদাবাসীর জন্য সর্বধর্ম মানুষজনদের একত্রিত করে আসন্ন দুর্গাপূজা উৎসব সুন্দর করে তোলার জন্যই পাশে দাঁড়াবে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। জেলা সভাপতি উজ্জ্বল সাহা তিনি বলেন যে সব দর্শনার্থীরা মালদায় পুজো দর্শন করতে আসবেন তাদের বিভিন্ন ধরনের সেবা মূলক যেমন ঔষধ,পানীয় জল,পাশাপাশি এম্বুলেন্স পরিষেবা বাচ্চাদের কার্ড প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমাদের সংগঠন জানান তিনি। রাজ্য তথা জেলা প্রশাসনকে দুর্গোৎসবে সর্বত্র ভাবে সহায়তা প্রদানের জন্য সর্বসমতি ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।
