2025-09-02 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 68
মালদা: মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে প্রায় ৫ শতাধিক চাষীদের হাতে তুলে দেওয়া হল আম ও লিচু গাছের চারা। মঙ্গলবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয় আম ও লিচু গাছের চারা। উপস্থিত ছিলেন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জল সরকার, কোষাধক্ষ্য হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। মালদা জেলা আমের জন্য বিখ্যাত। উন্নত মানের আম ও লিচু চাষের জন্য দপ্তরের পক্ষ থেকে চাষীদের মধ্যে বিতরণ করা হয় চারা গাছ। প্রায় পাঁচ শতাধিক চাষীর হাতে এদিন আম ও লিচু গাছের চারা তুলে দেওয়া হয় বলে জানান, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক। বর্তমানে বেড়েই চলেছে ব্রেন স্ট্রোক,হার্ট অ্যাটাক ও ক্যান্সার রোগ। ফাস্টফুডের বাজারে খাদ্যাভাস পরিবর্তন দরকার। রোগ প্রতিরোধের জন্য খেতে হবে ফল ও শাকসবজি। সেই লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে চাষীদের মধ্যে বিতরণ করা হচ্ছে আম, লিচু সহ বিভিন্ন ফলের চারা। অল্প জায়গায় ফল ও শাক সবজির চাষ করে অর্থ উপার্জন করতে পারবেন চাষিরা। প্রতিদিন সাধারণ মানুষ ফল শাকসবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মানুষের দেহে বলে জানান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক।
