
2025-09-07 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 965
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন ও প্রাক্তন,বর্তমান শিক্ষক শিক্ষিকা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন সভা রবীন্দ্র ভবনে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- বিংশ শতাব্দীতে দার্শনিক শিক্ষারত্ন আজও এই প্রজন্মের কাছে পথ প্রদর্শক। ৫ই সেপ্টেম্বর সারা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে উৎযাপন করা হয়। ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে প্রাক্তন ও নতুন প্রজন্মের শিক্ষকদের নিয়ে আজকের সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপিত হলো, ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর আহবানে, ডায়মন্ড হারবার সুধীজনের তত্ত্বাবধানে বিধানসভার মধ্যে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকাকে মঞ্চে তুলে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিলেন। এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক তথা এই অনুষ্ঠানের সভাপতি পান্নালাল হালদার, আই সি অমরজিত বিশ্বাস,ডায়মন্ড হারবার সংগঠিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমহিনী বিশ্বাস, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,এই অনুষ্ঠানের চঞ্চালক শশাঙ্ক পুরকাইত,রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য ও জাহির আব্বাস, শিক্ষিকা মিতা কাঞ্জি,প্রাক্তন শিক্ষক বেণুজিৎ পূরকাইত সহ অন্যান্য স্কুলের প্রাক্তন, বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা। আজকের রবীন্দ্র ভবনে শিক্ষক দিবসের মঞ্চে তুলে মহকুমার মধ্যে স্কুল ও মাদ্রাসা বোর্ডে প্রথম থেকে দশম পর্যন্ত রেঙ্ক করা কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তারা যাতে আগামী দিনে শিক্ষা সমাজের কারিগর হয়, উপকারে আসতে পারে এজন্য তাদের আশীর্বাদ করলেন মঞ্চে উপস্থিত শিক্ষকরা
