2025-09-08 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 33
মালদা: মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ইংরেজবাজার শহর সভাপতি ওসহ-সভাপতির নাম ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে।শহর সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় শুভদীপ স্যান্যাল ও সহ-সভাপতি পদে বসানো হয় ইংরেজ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা কে। সোমবার সকাল ১১ টা নাগাদ তৃণমূল জেলা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের ইংরেজবাজার শহর সহ-সভাপতি সুজিত সাহা কে। উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, তৃণমূল সমর্থক চন্দন দাস, অনিরুদ্ধ তালুকদার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন পদে রদবদল করা হয় দলের পক্ষ থেকে। বর্তমানে ইংরেজ বাজার শহরে যারা দায়িত্ব পেয়েছেন তাদের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে ভাল ফল হবে বলে আশা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।