2025-09-08 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 45
পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দপ্তর ও রেশম বিভাগের এক প্রতিনিধি দল মালদা জেলার রেশম বিভাগের পিয়াজবাড়ী সেন্ট্রাল নার্সারি পরিদর্শন করলেন ।এছাড়াও জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয় ।সেখানে জেলার মাল্টি এন্ড রিলার ,রেশম ব্যবসায়ী ,সিল্ক পার্কের একাধিক উদ্যোগী , সিল্ক প্রডিউসার ইঊনিয়নের কর্তারা উপস্থিত ছিলেন ।রাজ্য সরকারের উদ্যোগ, রেশম শিল্পের আধুনিকিকরন ও উন্নয়নে জোয়ার আসবে বলে রেশম শিল্পীদের দাবি । মালদা জেলার রেশম শিল্পের উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব পেশ করেন মালদা সিল্ক ইয়ার্ন প্রোডিউসার এসোসিয়েশনের সভাপতি তথা মালদা মালদা মার্চেন্টস চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জল সাহা এ বিষয়ে জেলার রেশম শিল্প এবং আর্থ সামাজিক উন্নয়নে জেলার মন্ত্রী শ্রীমতি সাবিনা ইয়াসমিন মহাশয়ার পক্ষ থেকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও প্রস্তাব পাঠানো হয়
