
2025-09-08 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 16
*চলতি মাসের শুরুতে শওকাত মোল্লার কনভয়ের পাইলটকারে চাপা পড়ে মৃতযুবকের পরিবারের সঙ্গে নওশাদ সিদ্দিকী দেখা করতে গিয়ে বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমন* *বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* চলতি মাসের শুরুতে এই সেপ্টেম্বর মাসের ২ তারিখে তৃণমূল কংগ্রেস নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার কনভয়ের পাইলট কারে এক যুবককে চাপা দিলে তিনি প্রাণ হারান, মৃতের নাম মহম্মদ তাজুদ্দিন। আরো এক মর্মান্তিক ঘটনা যে,এই তীব্র শোক সামলাতে না পেরে তাঁর বড় ভাইও প্রয়াত হয়েছেন। এই তীব্র শোকাবহ ঘটনায় গোটা পরিবার এখন অথৈ জলে। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়ে সওকাত মোল্লাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, ন্যূনতম সৌজন্যবোধ, অনুতাপ এই ব্যক্তির নেই। এরা আবার সমাজের কি ভালো কাজ করবে? ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করার সময় পাননি বিধায়ক সওকাত মোল্লা। সরকারী সাহায্য তো অনেক দূরের বিষয়। নওসাদ সিদ্দিকী প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, যে পাইলট কার ধাক্কা দিয়েছে, সেই গাড়িটির বৈধ কাগজপত্র ও নেই। এইরকম গাড়িতে আইন রক্ষকরা ঘুরে বেড়াচ্ছেন কি করে? সাধারণ মানুষ এই অন্যায় কাজ করলে তো জেল খাটতে হত। তিনি জোরালো দাবি তোলেন, অবিলম্বে সওকাত মোল্লাকে ক্ষমা চাইতে হবে। তিনি আরো দাবি তোলেন, পরিবারটিতে দুইটি ছেলে ও একটি মেয়ে আছে। তাদের পড়াশোনার খরচের দায়িত্ব সরকারকে নিতে হবে।পরিবারটিকে ন্যূনতম ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে এবং পরিবারের একজনের একটি সরকারী চাকরির ব্যবস্থা করতে হবে। পরিবারটি যাতে ইনসাফ পায়, সেই বিষয়ে সবধরণের পদক্ষেপ নেওয়া হবে বলে নওসাদ সিদ্দিকী সাফ জানিয়েদেন। এই শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করায়,ওই পরিবারের পক্ষ থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী কে ধন্যবাদ জানান।
