
2025-09-10 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 30
মালদা:- রিদিম রং ইন্টার স্কুল সিজন টু। রিদিম রং সিজন টুয়ের গ্রান্ড ফিনালে অনুষ্ঠান হয়ে গেল মালদার এক নামিদামী বেসরকারি হোটেলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিদিম রং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা টলিউডের বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলী, রিদিম রং এর ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন,বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, এছাড়াও বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার অর্ণব চক্রবর্তী, এবং ডান্স বাংলা ডান্সের ফার্স্ট রানার আপ ত্রপোমনা দত্ত সহ আরো অনেকে। এদিনের এই প্রতিযোগিতায় জুনিয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতন থেকে আগত শিঞ্জিনী গোস্বামী, এবং সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মালদা জেলার সায়ন্তিকা সামন্ত। রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন জানান, এই সিজনে অডিশন রাউন্ড থেকে উঠেছিল ২৫০ জন প্রতিযোগী।২৫০ জনের মধ্যে কোয়াটার ফাইনালিস্ট ছিল সেই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হলো, সেই সেমিফাইনাল থেকে প্রি-ফাইনাল রাউন্ডে জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে ৬০ জন প্রতিযোগী উঠে এলো। প্রি-ফাইনালে আজ কাট করে ১০ জন জুনিয়ার প্রতিযোগী এবং ১০ জন সিনিয়র প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য। এই দুটো টিম থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের হাতে প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেওয়া হবে এবং এর পাশাপাশি আগামীতে যে রিয়ালিটি শো গুলো হবে সেখানেও তাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা হবে। এর পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী রয়েছে আগামীতে তারা যাতে আরো ভালো জায়গায় যায় সেই শুভকামনা করেন রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন।
