
2025-09-18 | মালদা | Kaliachak Sangbad | Views : 30
মালদা:- বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মত। উপস্থিত ছিলেন বামন গোলার ভিডিও মনোজিৎ রায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদা মার্চেন চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস উজ্জ্বল সরকার হিমাদ্রি রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুইদাস সহ অন্যান্যরা। ৫৯ তম নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিল বামন গোলা ব্যবসায়ী সমিতি। মালদা জেলা গঙ্গা ভাঙ্গন কমিটির তরফে টাঙ্গন নদী পরিষ্কারের জন্য কিছু অনুদান দেওয়া হয় আয়োজকদের এছাড়াও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের তরফে সেরা দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
