2025-09-18 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 112
মালদা: ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যের আর্থিক সহযোগিতায় ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় পাঁকা রাস্তা ও ড্রেন কাজের শুভ সূচনা করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সূতপা মুখার্জি সহ স্থানীয় রা। এই বিষয়ে বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী বলেন ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকা বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা ও ড্রেনের।ঐ রাস্তায় বৃষ্টি পরলেই জল জমে যেতো কাদা ও হয়ে যেতো ফলে স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয়রা সমস্যায় পড়ত। সেই পাকা রাস্তার দাবি পূরণ হলো। এই পাকা রাস্তা সাংসদ তথবিল থেকে ১০লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৫০০ মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো।আমি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য কে ধন্যবাদ জানাই।
