
2026-03-25 | রাজ্য, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2331
মা দুর্গার এক বিশেষ রূপ হল মা বাসন্তী। সেই রীতিকে মেনে চৈত্র মাসের শুভ তিথিতে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা উৎসব। পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় ভারত সেবাশ্রম সংঘে এই পূজাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ মহা সপ্তমীর সকালে থেকেই শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। ধুমধাম করে চলছে মহাসপ্তমীর পূজা, সঙ্গে রয়েছে পূজার নানা আচার-অনুষ্ঠান। পূজাকে ঘিরে সাহাপুর ভারত সংঘ সেবাশ্রমে এলাকায় সাজ সাজ রব, আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগামী কয়েকদিন ধরে এই বাসন্তী পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।