
2026-03-25 | রাজ্য,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 389
*তৃনমূলের প্রার্থী ও কো অর্ডিনেটর সামিম আহমেদ এর নেতৃত্বে,তৃনমূলের প্রার্থীকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর প্রচার শুরু, এবং স্থানীয় মানুষদের অভিযোগ শুনে সমাধানের আশ্বাস* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ডায়মন্ড হারবার বিধানসভাও তার ব্যাতিক্রম নয়। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা আসনটি। এই কেন্দ্রে পুনরায় প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে শাসক দল। গতবারের বিধায়ক পান্নালাল হালদারের উপর ভরসা রেখে আসনটিতে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে ডায়মন্ড হারবার বিধানসভার দুই নম্বর ব্লকের খর্দ অঞ্চলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে প্রচার শুরু করলেন। এদিন ডায়মন্ড হারবার, মহেশতলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কো অর্ডিনেটর ও মগরাহাট পশ্চিমের তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ তরুণ তুর্কি সাদিক মোল্লা,খয়রুল লস্কর, হাসান কয়ালসহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে নিজের বিধানসভায় জনসংযোগ সেরে, সেই চাপ সামলে আবার ডায়মন্ড হারবারের তৃনমূলের প্রার্থী পান্নালাল হালদার কে সঙ্গে নিয়ে প্রচার সারেন। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম,অরিন্দম ঘোষ সহ অঞ্চল ও ব্লকের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ।প্রচারে নেমে তিনি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন প্রার্থীকে নিয়ে। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগ কিংবা সমস্যার কথা। সামিম আহমেদ তিনি মগরাহাট পশ্চিমের তৃনমূলের প্রার্থী,তার সঙ্গে তিনটি বিধানসভার কো অর্ডিনেটর ,সেই চাপ সামলে আবার ডায়মন্ড হারবার বিধানসভার তৃনমূলের প্রার্থীর হয়েও বাড়ি বাড়ি প্রচার,এটা একটা অবিশ্বাস্য হলেও সত্যি। গত পাঁচ বছরের মতো আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। এদিন প্রচার নিয়ে বলতে গিয়ে বিদায়ী বিধায়ক বলেন, “আজ মাঠে নেমে এটা পরিষ্কার বুঝতে পারছি মানুষ কেন্দ্রের ভাঁওতাবাজি শুনতে রাজি নয়, তারা জবাব চাইছে। বছরের পর বছর প্রতিশ্রুতির নামে প্রতারণা হয়েছে, উন্নয়নের নামে শুধু পোস্টার পড়েছ। মানুষ আর এই প্রহসন চাইছে না। মানুষের চোখেই ভোটের রায় দেখা যাচ্ছে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে, সম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, দ্রব্য মূল্য বৃদ্ধি করে ও মিথ্যে গল্প বানিয়ে মানুষকে বোকা বানানো যাবেনা। মানুষ সব বুঝে গেছে দিদি ছাড়া এই রাজ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে কেউ নেই,এইবার ব্যালটে মানুষ জবাব দেবে।