
2026-03-26 | রাজ্য, মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 57
মুচিয়া মহাদেবপুরে জোরকদমে বিজেপির প্রচার, মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে হারানোর হুঁশিয়ারি গোপাল চন্দ্র সাহার বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মুচিয়া মহাদেবপুর সহ বিভিন্ন এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। প্রচার যাত্রায় তার সাথে উপস্থিত ছিলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পলি দাস মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়,ভূমি কর্মদক্ষ অসীত সরকার ছাড়াও অন্যান্য নেতা নেত্রীরা I এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং পাশাপাশি স্থানীয় দোকানগুলিতেও গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিজের পরিচয় তুলে ধরেন ও সমর্থন প্রার্থনা করেন। প্রচারের সময় এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাকে। তিনি বলেন, মুচিয়া এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছেন। মানুষের আশীর্বাদ নিয়েই তিনি নির্বাচনে লড়াই করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। এদিনের প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও দাবি করেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে এবার পরাজিত হবেন বলেও হুঁশিয়ারি দেন। তাঁর এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবারের এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।