2026-03-28 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 921
শনিবার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিনা স্টেশন সংলগ্ন কোট পাড়ায় শান্তিমহিলা সমিতির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এলাকার মহিলাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।এদিন প্রায় ২০ থেকে ২৫ জন মহিলা আনুষ্ঠানিকভাবে শান্তিমহিলা সমিতিতে যোগদান করেন। সমিতির সদস্যরা নতুন সদস্যদের স্বাগত জানান এবং তাদের হাতে সমিতির মূল উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের স্বনির্ভর করে তোলা, সমাজের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসা এবং নারী শক্তিকে আরও সুসংগঠিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। নতুন সদস্যদের যোগদানের ফলে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও আশাবাদী সদস্যরা। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় একটি ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলাকে এই সমিতির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।