
2026-04-01 | Viral ,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 395
*মগরাহাট পশ্চিমে সিপিআইএম, কংগ্রেস-আইএসএফে বড় ভাঙন! উন্নায়ের স্বার্থেই প্রার্থী সামিম আহমেদ এর হাতে তৃণমূলে শতাধিক কর্মীর যোগদান* ভোটের আগেই মগরাহাট পশ্চিমে বড় ধাক্কা খেল সিপিআইএম,কংগ্রেস ও আইএসএফ। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার উস্থি থানার উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত ভাঙনের ছবি স্পষ্ট শতাধিক সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ নেতা-কর্মী প্রকাশ্যে, মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের হাত ধরে শাসক শিবিরে যোগ দিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে “টার্নিং পয়েন্ট” হিসেবেই দেখা হচ্ছে। কারণ, যে উত্তর কুসুম এতদিন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেই এবার তৃণমূলের সবুজ ঝড় উঠেছে। সকাল থেকেই এলাকায় জমায়েত, মিছিল আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো অঞ্চল। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা,পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা (ওরফে বাচ্চু), কালিকাপোতা অঞ্চলের তরুন তুর্কি সাদিক মোল্লা, অঞ্চল সভাপতি আলহাজ্ব আলি আকবর গাজী,আব্দুস সালাম হালদার,সাজিদুল হক গায়েন সহ একাধিক ব্লক নেতৃত্ব। অন্যদিকে, কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। দলীয় একাংশের অভিযোগ, যারা তৃণমূলে যাচ্ছে, তারা আদর্শের জন্য নয় সুবিধা পাওয়ার লোভেই দলবদল করছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাস্তব চিত্র আরও গভীর। দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব এবং স্থানীয় স্তরে বিভাজনের সুযোগ নিয়েই তৃণমূল এই বড়সড় ভাঙন ঘটাতে সক্ষম হয়েছে। ভোটের আগে মগরাহাট পশ্চিমে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। তবে তৃণমূল শিবির আত্মবিশ্বাসী তাদের দাবি, এই ভাঙনই প্রমাণ করছে, জয়ের রাস্তা একেবারে পরিষ্কার,শুধু সময়ের অপেক্ষা। শুধু প্রচারেই থেকে থাকতে চান না সামিম আহমেদ,তার স্পষ্ট লক্ষ্য সংগঠনকে মজবুত ও আরোও শক্তিশালী করা। সেই লক্ষ্যই বিরোধী দলের কর্মী সমর্থক তৃণমূলে স্বাগত জানানো হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও জানান,রাজ্যে উন্নয়নের ধারায় সামিল হতেই বিরোধী দল ছেড়ে বহু কর্মী সমর্থকরা তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। শাসক দলে যোগদান কারীরা জানায়, ডায়মন্ড হারবার,মহেশতলা ও মগরাহাট পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত তৃনমূলের কো-অর্ডিনেটর তথা মগরাহাট পশ্চিমের প্রার্থী সামিম আহমেদ আশ্বাস দিয়েছেন মগরাহাট পশ্চিম ,ডায়মন্ড মডেল বানানোর পাশাপাশি এই এলকার উন্নয়নের স্বার্থেই আমরা তৃনমূল কংগ্রেসে যুক্ত হলাম।মগরাহাট পশ্চিম থেকে বাইজিদ মন্ডলের রিপোর্টে Md Habibullah,Kaliachak Sangbad